ডাকসু নির্বাচন শেষে ছাত্রদলের হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক
নিজস্ব প্রতিবেদক
/ ৮৩
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে জরুরি সংবাদ সম্মেলন ডাকল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।