• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত

/ ৬২
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
FB IMG 1778168666021

চট্টগ্রাম, ২৪ বৈশাখ (৭ মে): চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে। উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে।

মেয়র আজ দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদকৃত ও পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল বিতরণকালে এসব কথা বলেন।

মেয়র লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে মেয়র বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি কর্পোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. মো.নুরুল আবছার, বিএনপি নেতা মো. ইসমাইল, আবদুল সাত্তার, মো. ইলিয়াস, ৪১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব আলী আজম, বিএনপি নেতা আতিকুর রহমান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান মিয়া, মনির হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল কাদের, আলী হোসেন সহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।

(সাজ্জাদ / সাঈদ / বাপ্পি / রাজ্জাক)


এই বিভাগের অন্যান্য সংবাদ