• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের বরণে বর্ণিল আয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১১৭
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
WhatsApp Image 2026 01 31 at 8.34.16 PM
নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২৬ সেমিস্টার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বর্ণিল আয়োজনে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশর সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম.মুজিবুর রহমান।সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিসিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জহির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলওয়াত করার মাধ্যমে। এরপর একে একে আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নবীন বরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, “আজকে যারা নবীন হয়ে এসেছে, তারা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দেবে। ”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী তার বক্তব্যে বলেন, “পোর্ট সিটি ইউনিভার্সিটিকে একদিন আমরা দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের নিয়ে যাবো। ”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার ও সিনিয়ার লেকচারার প্রশান্ত কুমার শীল, তাসলিমা আক্তার ইরিনসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।

বিকেলে অনুষ্ঠানের শেষ অংশে নবীনদের জন্য ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের সদস্যা পরিবেশন করেন- নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তিসহ নানান ইভেন্ট।

এআর/এমএইচ


এই বিভাগের অন্যান্য সংবাদ