• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে

চবি প্রতিবেদক / ৮৯
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
1765177087 5b795bdba5d8c51ccee78cd0570d893a

গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন। মাত্র ৯দিনে আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ৬৮৮টি।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন।

এস এম আকবর হোছাইন বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৮ হাজার ৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ৮৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫০০ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ৫৪৬টি, বি-২ উপ-ইউনিটে ১ হাজার ৫১১টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৩৯৮ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ