• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সময়ে বেড়েছে চবিতে ভর্তির আবেদন

চবি প্রতিবেদক / ৮৭
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
1765177087 5b795bdba5d8c51ccee78cd0570d893a

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর বদলে ১৭ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন আবেদনের সময়সীমা আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমাও একই সময় পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতি ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি (প্রসেসিং ফিসহ) এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ