• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে শুরু হয়েছে ৩দিনের বিজয় মেলা

নিজস্ব প্রতিবেদক / ১১৯৪
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 5

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন চট্টগ্রাম এর উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার(১৪ ডিসেম্বর) চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবিতে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার,ড. মোঃ জিয়াউদ্দিন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

এ সময় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে স্থান পেয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটিরশিল্পের সমাহার।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ