• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও দুই বাসের সংঘর্ষ, আহত ৮

দেশবিদেশ প্রতিবেদক / ১০৯৮
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
1758960987.Bus

পটিয়ার আমজুর হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— মো. সুমন (৩৩), আবদুল বারেক (৪০), নেছার (৪৫), মোস্তফা (৩৮), আবু তাহের (৬০), রাশেদা (২৩), মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)। এর মধ্যে গুরুতর আহত নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির দুই বাসের মধ্যে একটি অন্যটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হন।

ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। একটি বাস থানার হেফাজতে নেওয়া হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ