• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে

নিজস্ব প্রতিবেদক / ৫
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
1783521005 30e62fddc14c05988b44e7c02788e187

কর্ণফুলী টানেলে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ভেতরের দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে টানেলের সৌন্দর্য রক্ষায় ব্যবহৃত ডেকোরেটিভ (শোভাবর্ধনকারী) বোর্ডের প্রায় ১৫ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়েমুচড়ে গেছে বোর্ডের একাংশ। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে টানেলের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

টানেলে দায়িত্বরত কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে আনোয়ারার প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার টানেলে প্রবেশ করে। ভেতরের কিছু দূর যাওয়ার পর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একপাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।

এরপর গাড়িটি দেয়াল ঘেঁষে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে থামে। এতে টানেলের ভেতরের ডেকোরেটিভ বোর্ডের একাংশ দুমড়েমুচড়ে যায়।

টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনায় টানেলের ভেতরের প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে আমাদের হেফাজতে জব্দ রয়েছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ