• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধে ক্যাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৩১
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
IMG 20260129 WA0005

 

চট্রগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ একশন প্রজেক্ট (ক্যাপ) অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ কানেক্ট ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন রেজিলিএন্স প্রজেক্টের আওতায় পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এই প্রকল্পে দুটি কমিউনিটির মোট ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কমিউনিটি হিসেবে যোগদান করে পিসিআইইউ ভলান্টিয়ারস ও পিসিআইইউ ইনডিজিনাস স্টুডেন্টস ফ্যামিলি।

সেন্টার ফর কোয়ালিটি স্টাডিজ (সিকিউএস), ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে ডিজিটাল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ, অনলাইনে তথ্যের সত্যতা যাচাই এবং অপতথ্যের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণদের একত্রিত করে একটি দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা।

এমকেআর/ দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ