• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

টিএসসি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক / ৬৫
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
1757407081.unnamed

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি দাবি করেন, শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকেই ‘ক্রস চিহ্ন’ দেওয়া ছিল। বিষয়টি তিনি “আশনি সংকেত” বলে উল্লেখ করেন।

টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এ সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবিদুল বলেন, “চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো নিয়ম ভঙ্গ করিনি। বরং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে প্রবেশে তাকে বাধা দেওয়া হয়েছে। তবে নির্বাচনে অনিয়মের বিষয়টি সকাল থেকে তুলতে পারতেন বলেও উল্লেখ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে আবিদুল বলেন, “অনাবাসিক শিক্ষার্থীদের বলব, আপনারা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ভোট দিতে আসুন। আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অমর একুশে হলে ভোট কারচুপির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানকার পরিস্থিতি যাচাই করে পরে মন্তব্য করবেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ