• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে ফরহাদের অভিযোগ

আড়াই ঘণ্টা ভেতরে কী হলো?

দেশবিদেশ প্রতিবেদক / ৬১
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
Untitled design 1 1

“যেখানে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না, স্বাধীন পর্যবেক্ষকরা ঢুকতে পারেন না—তাহলে ভেতরে চলছে কী?”—এভাবেই প্রশ্ন তুললেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি দাবি করেন, রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইউল্যাব) কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয়া হয়নি।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, “ইউল্যাব সেন্টারে গিয়ে দেখেছি সাড়ে ১০টা পর্যন্ত মিডিয়া এবং পর্যবেক্ষককে ঢুকতে দেয়া হয়নি। বেশ কয়েকটি সংগঠনের পুলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। কিন্তু ছাত্রদলের পুলিং এজেন্টকে সুযোগ দেয়া হয়েছে। যেখানে মিডিয়াকে সুযোগ দেয়া হচ্ছে না, স্বাধীন পর্যবেক্ষককে ঢুকতে দেয়া হচ্ছে না, তাহলে ভেতরে চলছে কী! সাড়ে ১০টা পর্যন্ত এভাবেই চলেছে। পরে আমরা অভিযোগ দেয়ার পর মিডিয়াকে ঢুকতে দেয়া হয়েছে। তাহলে আড়াই ঘণ্টা ধরে কী হলো! এ রকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, উদয়ন স্কুল ও টিএসসির আশপাশেও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। ফরহাদের ভাষায়, “উদয়ন ও টিএসসিতে গিয়েছি, সেখানেও দেখেছি, ১০০ মিটারের ভেতরে ছাত্রদল বার বার লিফলেট বিতরণ করছে। এগুলো একেবারে আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনকে বার বার জানানোর পরও তাদের তড়িৎগতিতে সমাধান লক্ষ্য করিনি।”

প্রসঙ্গত, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এমকেআর


এই বিভাগের অন্যান্য সংবাদ