• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

পিসিআইইউ ভলান্টিয়ার্সের তৃতীয় অন্নপূর্ণার যাত্রা

ক্যাম্পাস প্রতিবেদক / ১০০
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250925 WA0029

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ভলান্টিয়ার্স ফোরাম। টানা তৃতীয়বারের মতো তাদের উদ্যোগে শুরু হলো ‘অন্নপূর্ণা ৩.০’। এ কর্মসূচিতে কাঁচা বাজার সামগ্রী বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, প্রক্টর মো. রাশেদ খান মিলন ও সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা।

অভিযানের নেতৃত্বে ছিলেন ভলান্টিয়ার্স ফোরামের লিডার কাজী মো. আমিন। কো-লিডার ঋদিকা দাশ তন্বী ও মুজতাহিদ হাসান, ট্রেজারার শ্রীশান্ত মহাজন এবং আইটি হেড মোহাম্মদ মারুফসহ সক্রিয় শিক্ষার্থীরা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তুলেন।

শুধু সহায়তা নয়, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতার চর্চা ছড়িয়ে দিচ্ছে। পিসিআইইউ ভলান্টিয়ার্সের মনে করেন মানবিকতার হাত প্রসারিত হলেই শিক্ষার আলো পূর্ণতা পায়।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ