• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চাকসু নির্বাচনে হল সংসদে প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্রীসংস্থা

দেশবিদেশ প্রতিবেদক / ৫৩
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
20250916 1607 image

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রীসংস্থা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রীতিলতা হল সংসদের জন্য মনোনয়ন সংগ্রহ করে সংগঠনটি।

ভিপি পদে লড়বেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন, জিএস পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা এবং এজিএস পদে থাকছেন আফরিদা রিমা।

সংগঠনের নেত্রীবৃন্দ জানান, দীর্ঘদিন পর এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা তৈরি করেছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও হলের সার্বিক সমস্যার সমাধানকে সামনে রেখেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

তারা আরও বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। আপাতত ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন, আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।


এই বিভাগের অন্যান্য সংবাদ