• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

পিসিআইউ মিডিয়া ক্লাবের ‘ওভার দ্য বাউন্ডারি ’কর্মশালা

ক্যাম্পাস প্রতিবেদক / ৯১
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দেশবিদেশ২৪

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের আয়োজনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ওভার দ্য বাউন্ডারি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কনফারেন্স হলে এ কর্মশালায় অংশ নেন বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরা ।

কর্মশালায় সভাপতিত্ব করেন পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশ গুপ্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার ও মিডিয়া ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার শীল।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল এর ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মো. মাযহারুল ইসলাম মিথুন। তারা স্পোর্টস রিপোর্টিংয়ের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

সঞ্জয় সাহা পিয়াল জানান, “স্পোর্টস রিপোর্টিং কেবল খেলার বিবরণ নয়, এটি এক ধরনের গল্প বলা। প্রতিটি ম্যাচের ভেতরে থাকে মানবিক টানাপোড়েন, আবেগ, ব্যর্থতা ও বিজয়ের গল্প। একজন ভালো স্পোর্টস রিপোর্টারকে মাঠের স্কোরের বাইরেও খেলোয়াড়ের মনস্তত্ত্ব, দর্শকের প্রতিক্রিয়া ও খেলার সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে হয়।”
তিনি আরও বলেন, “আজকের প্রজন্মের সাংবাদিকদের শুধু দ্রুততা নয়, গভীরতা অর্জন জরুরি। প্রতিটি খেলার আলাদা ভাষা রয়েছে, আর সেই ভাষা না বুঝলে পাঠকের সঙ্গে সংযোগ তৈরি হয় না। স্পোর্টস রিপোর্টিংয়ে অবজেক্টিভিটি, জ্ঞান ও ধারাবাহিক শেখার কোনো বিকল্প নেই।”

অন্যদিকে মো. মাযহারুল ইসলাম মিথুন বলেন, “বর্তমান সময়ে স্পোর্টস রিপোর্টিং শুধু মাঠের স্কোর জানানো নয়, বরং বিশ্লেষণ, তথ্য যাচাই, প্রযুক্তি ব্যবহার এবং মানবিক গল্প বলার দক্ষতা অর্জনের বিষয়। স্পোর্টস সাংবাদিকতা এখন মূলত গল্প বলার শিল্প , যে যত ভালো গল্প বলতে পারে, সে তত এগিয়ে যায়।”

তিনি আরও বলেন, “নাগরিক সাংবাদিকতা ও নিউ মিডিয়ার যুগে মাঠের ভেতর-বাইরের তথ্য এখন হাতের নাগালে। ফেসবুক, ইউটিউব, টুইটার বা ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা অর্জন করলে সংবাদ পরিবেশন আরও কার্যকর হবে।”

কর্মশালার শেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন এবং আধুনিক সাংবাদিকতার নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন। অতিথিরা শিক্ষার্থীদের সাংবাদিকতায় সততা, নৈতিকতা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শাহ্ আব্দুল্লাহ আল রাহাত, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রশিক্ষণার্থীরা।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ