• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চাকসু নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৮৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758624103.cu 1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা ত্রুটি–বিচ্যুতির কারণে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (২২ সেপ্টেম্বর) যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, সংশোধনযোগ্য ভুল থাকলে আপিলের সুযোগ রয়েছে। যাচাই–বাছাই শেষে প্রার্থিতা পুনর্বহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন যাচাইয়ের ফলাফল: সহ-সভাপতি (ভিপি): ২৫ জনের মধ্যে বৈধ ২৩ জন । সাধারণ সম্পাদক (জিএস): ২২ জনের মধ্যে বৈধ ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): ২২ জনই বৈধ। ক্রীড়া সম্পাদক: ১২ জনের মধ্যে বৈধ ১১ জন। সব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।

এবারের নির্বাচনে ২৬টি পদের জন্য ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেন। ছাত্রদল, শিবিরসহ মোট ১১টি সংগঠন প্যানেল ঘোষণা করেছে।

১৯৯০ সালের পর দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ হবে। এ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ২৭ হাজার শিক্ষার্থী।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ