• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চবি হল সংসদ: ২২ পদে একক প্রার্থী

চবি প্রতিবেদক / ৭৩
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ctg nomination e1758507161276 696x330 1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৬টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ২২ জন প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এর মধ্যে চারটি ছাত্রী হলে ২১ জন এবং একটি ছাত্র হলে একজন একক প্রার্থী রয়েছেন।

রোববার রাতে মনোনয়ন যাচাই–বাছাই শেষে প্রকাশিত খসড়া প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা যায়। খবর বিডিনিউজের।

চাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, ছাত্রী হলে ২১ জন এবং ছাত্র হলে একজন প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন কি না, তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যাবে।”

তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

খসড়া তালিকা অনুযায়ী, ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সব পদে নির্বাচন হবে। অন্য চারটি ছাত্রী হলে বিভিন্ন পদে ২১ জন একক প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি একক প্রার্থী নওয়াব ফয়েজুন্নেসা হলে ১৪টি পদের মধ্যে জিএস, এজিএস ও স্বাস্থ্য সম্পাদক ছাড়া বাকি সব পদে। সেখানে ১৩ আদিবাসী ও একজন বড়ুয়া ছাত্রী নিয়ে ‘হৃদ্যতার বন্ধন’ নামে পূর্ণাঙ্গ প্যানেলও দিয়েছে।

এছাড়া বিজয় ২৪ হলে খেলাধুলা সম্পাদক, প্রীতিলতা হলে খেলাধুলা সম্পাদক ও আইটি সম্পাদক, শামসুন নাহার হলে সাতটি পদে একক প্রার্থী রয়েছেন। ছাত্রদের মধ্যে কেবল শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একক প্রার্থী পাওয়া গেছে।

অন্যদিকে, অতীশ দীপঙ্কর ও মাস্টারদা সূর্য্য সেন হল ছাড়া বাকি সাতটি ছাত্র হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আর প্রীতিলতা হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র সংস্থা।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ