• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ডাকসু ভোট গণনায় কারচুপির অভিযোগে টিএসসিতে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক / ৮২
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
1757424537.0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল ও বিভিন্ন প্রার্থী। এ নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তীব্র উত্তেজনা দেখা দেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানসহ কয়েকজন প্রার্থী টিএসসিতে এসে ভোট গণনা পর্যবেক্ষণের দাবি জানান। তবে প্রশাসন তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে প্রার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন—“ভোট চোর ভোট চোর, শিবির ভোট চোর”,
“প্রহসনের নির্বাচন মানি না, মানবো না।”

প্রার্থীদের অভিযোগ, টিএসসি কেন্দ্রের এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স না দেখিয়ে গণনার স্বচ্ছতা আড়াল করা হচ্ছে। স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল বলেন, “শিবিরপন্থী প্রার্থীদের সময় ভেতরে ঢুকতে দেওয়া হলেও আমাদের আটকানো হয়েছে। ব্যালট বাক্স লুকিয়ে কারচুপি চলছে।”

প্রায় আধঘণ্টা অবস্থানের পর প্রশাসন গেট খুলে ভেতরে প্রবেশের আহ্বান জানায়, তবে প্রার্থীরা তা প্রত্যাখ্যান করে সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে যান।

টিএসসি থেকে বেরিয়ে আবিদুল ইসলাম বলেন, “প্রশাসন কারচুপি লুকাতে চেয়েছে। আমরা এই প্রহসনের নির্বাচন মানি না।”

এরপর থেকে টিএসসিতে এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ