• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ডাকসু ভোটে

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ ফরহাদের

দেশবিদেশ প্রতিবেদক / ৬৪
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
Forhad KWUWGtV

ডাকসু নির্বাচনে আচরণবিধি মানছে না ছাত্রদল—এমন অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। বরং প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি স্পষ্টতই পক্ষপাতমূলক আচরণ করছে।

ফরহাদ অভিযোগ করেন, ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলনের প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে ছাত্রদল। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান, ভোট সেন্টারের ১০০ গজ দূরে ডেস্ক বসানোর নিয়ম থাকলেও ছাত্রদল নিয়ম ভেঙে কেন্দ্রের সামনেই ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের লাইনে টোকেন দিচ্ছে। “এসব বিষয়ে প্রশাসন কোনো ভূমিকা রাখছে না। আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।” — বলেন ফরহাদ।

তবে নির্বাচন পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভোটারদের সাড়া পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষপাতমূলক অবস্থান তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ