• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

 চবি চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে সরাসরি আলোচনায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৭২
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
image 232608 1757411340

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের উদ্যোগ। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মতবিনিময় সভা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করার এ আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দুপুর ১২টায় শুরু হবে সভাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫” এর স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হবে এ সভার মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি গ্রহণযোগ্য আচরণবিধি—যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।


এই বিভাগের অন্যান্য সংবাদ