• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

 ‘ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পেটাতো’ : জবি হল প্রভোস্ট

নিজস্ব প্রতিবেদক / ৯০
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 6 1757064899 1

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা। তিনি বলেন, “আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভালো ছিল, ধরে ধরে পেটাতো, ওইটাই ঠিক ছিল।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে, নিউজের জন্য জবাবদিহি করবে। আবার নিউজ করবে, এতো সময় নাই সাংবাদিকদের সঙ্গে কথা বলার।”

প্রভোস্ট আরও মন্তব্য করেন, “আমি সাদা দলের লোক না, তাই প্রভোস্ট হয়েছি। এত ঠেকা নাই আমার। নির্বাচন হলে দলের লোক আসবে, কেউ দায়িত্ব নিতে চাইলে তখন দায়িত্ব ছেড়ে দেব।”

এর আগে বই চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে দৈনিক দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এরপর ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট সাংবাদিক ফাতেমা আলীকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে মন্তব্য করেন এবং রাত ১২টার দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমি বই চুরির বিষয়ে অবগত আছি। তবে সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণের বিষয়ে জানি না। যদি সত্যিই এমন ঘটে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এরআই/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ