• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

জাকসু নির্বাচনের ১৯ কেন্দ্রের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক / ৬৭
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
jak 20250913122822

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ২১ কেন্দ্রের মধ্যে ১৯ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

তিনি জানান, কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনা চলছে। হাতে গণনা করায় সময় বেশি লাগছে বলে তিনি উল্লেখ করেন।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, চূড়ান্ত ফলাফল সন্ধ্যা ৭টার দিকে ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হয়ে টানা তিন দিন ধরে চলছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জনের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে বয়কট, অনিয়মের অভিযোগ ও কমিশনারসহ চার শিক্ষকের পদত্যাগের ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল।


এই বিভাগের অন্যান্য সংবাদ