• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চবিতে ছাত্রী হেনস্তা কেন্দ্র করে আবারও সংঘর্ষ, আহত বহু

চবি প্রতিবেদক / ৬৭
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
cvoice24 2508310700

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উত্তরা আবাসিক এলাকার ২ নম্বর গেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়, যা এ রিপোর্ট লেখা পর্যন্ত (১২:৪৫টা) চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। শিক্ষার্থীরাও জড়ো হয়ে প্রতিরোধের চেষ্টা করে। তবে স্থানীয়দের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীরা বারবার পিছু হটে। এতে বহু শিক্ষার্থী ইটের আঘাতে আহত হন। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্যও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে সেনাবাহিনী অভিযান চালালেও তারা দুপুরের আগেই এলাকা ছেড়ে যায়। সেনাদের সরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হয়। তারা এ ঘটনায় স্থায়ী সমাধান দাবি করেছেন।

ঘটনার সূত্রপাত

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী ২ নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একইভাবে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীরাও সংঘর্ষে অংশ নেয়। রাত দেড়টার দিকে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় এবং অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহত ২০–২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরীক্ষা স্থগিত

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের আজ পরীক্ষা ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ