• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু ভিপি প্রার্থী জ্বালাময়ী জালাল ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৪৯
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
jalal 1756236364
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলে সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু ভিপি প্রার্থী জ্বালাময়ী জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রবিউল (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরে তিনি জালালের অত্যাচারের শিকার ছিলেন। সর্বশেষ ছুরিকাঘাতে রবিউলের বুকের বাঁ পাশ গুরুতরভাবে জখম হয়।

অভিযোগ অস্বীকার করে জালাল নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের হল থেকে উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় রুমমেট রবিউল তাকে আক্রমণ করেন। তবে প্রত্যক্ষদর্শীরা এ দাবি নাকচ করেছেন।

ঘটনার পর মুহসিন হল প্রভোস্ট জ্বালাময়ী জালালকে বহিষ্কার করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে রাতেই হেফাজতে নেয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ