• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চাকসু ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চবি প্রতিবেদক / ৮০
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
1758624103.cu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া তথ্যগত ভুলের কারণে আরও ৪ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও স্বাস্থ্য সম্পাদকসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে আলাওল হল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, অতিশ দীপঙ্কর হল, বিজয় ২৪ হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শাহজালাল হলের বিভিন্ন পদ থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু ও হল সংসদের মোট ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এছাড়া ৪ জন প্রার্থীর তথ্যগত ভুল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ