• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চবিতে দুর্নীতির অভিযোগে দুই সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

দেশবিদেশ প্রতিবেদক / ১০৩
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
173903 162

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ায় এক কর্মকর্তাকে পদাবনতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরীন আখতারের একান্ত সহকারী (পিএস) সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, তদন্ত কমিটির রিপোর্টে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ায় আবদুল্লাহ আল আসাদকে সহকারী রেজিস্ট্রার পদ থেকে ডিমোশন দিয়ে সেকশন অফিসার পদে অবনমিত করা হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ