• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বিরহের আগুনে পুড়ছেন সামিরা খান মাহি, আসছেন ‘খুশবু’ মেগাসিরিয়ালে

বিনোদন ডেস্ক / ১৩৩
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
1757846825.samirah mahi

কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে জ্বলছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাওয়ায় সেই বেদনায় ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে তার হৃদয়। এই আবেগকে ঘিরেই দীপ্ত টিভির নতুন মেগাসিরিয়াল ‘খুশবু’–র প্রথম পর্বে আইটেম গানে দেখা যাবে মাহিকে। সেখানে তিনি রূপ নিয়েছেন ঢালিউডের ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে।

১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে ‘খুশবু’। গ্রাম থেকে শহরে এসে এক তরুণীর সংগ্রামী জীবনের গল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মেগাসিরিয়াল। নাটকের কাহিনিতে উঠে আসবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, ভালোবাসা-ঘৃণা এবং টেলিভিশন ও চলচ্চিত্র জগতের আড়ালের অজানা গল্প।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। তাদের সঙ্গে দেখা যাবে সামিরা খান মাহিকেও।

নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়াও রয়েছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।

‘খুশবু’ দেখা যাবে দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায়। একই সময়ে এটি সম্প্রচারিত হবে দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও।


এই বিভাগের অন্যান্য সংবাদ