• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

সালমান শাহ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মানববন্ধন শনিবার

বিনোদন ডেস্ক / ১১১
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
salman 20251030193001

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে নতুন করে দায়ের করা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে নেমেছেন সালমানপ্রেমীরা।

আয়োজক সংগঠন সালমান শাহ ভক্তবৃন্দ জানায়, আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সালমান শাহ’র ভক্তরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্প্রতি সালমান শাহ’র পরিবার রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গডফাদার হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

আয়োজকরা বলেন, মৃত্যুর প্রায় তিন দশক পরও সালমান শাহ হত্যার রহস্যের জট খুলেনি। পরিবারের অভিযোগ থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধীরা এখনও আইনের আওতায় আসেনি। নতুন করে দায়ের হওয়া মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতেই এই কর্মসূচি।

আয়োজক কমিটির এক সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত— যা আমাদের কষ্ট দেয়। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারিত হলেও পরিবার ও ভক্তরা শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।

এনটি/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ