• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বিকালে গ্রেপ্তার হয়ে সন্ধ্যায় জামিন পেলেন হিরু আলম

নিজস্ব প্রতিবেদক / ১৪৪
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 11 15 at 6.55.09 PM 1

রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত ২০০ টাকার মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে নয়তলার এজলাসে হাজির করা হয়।

জামিন শুনানিতে হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও কয়েকজন জামিনের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান ও অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের পর হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয় রিয়াকে। অভিযোগে বলা হয়, সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। পরে তাঁদের বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন এবং রিয়ার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এছাড়া তাঁর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ