• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন

দেশবিদেশ প্রতিবেদক / ১৩২
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
daksu13 20250910113909

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া সদস্যপদ রয়েছে মোট ১৩টি।

শীর্ষ তিন পদে বিজয়ী:

  • সহসভাপতি (ভিপি): সাদিক কায়েম (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
  • সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দীন খান (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)

সম্পাদকীয় পদে বিজয়ীরা:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
  • মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

ফলাফল ঘোষণার পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নেতারা দাবি করেন, এই ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীরা ন্যায়ভিত্তিক নেতৃত্বের পক্ষে রায় দিয়েছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ