• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ফলাফল জানা যাবে রাত ১২টার পূর্বেই

ডাকসু নির্বাচনে ভোট গ্রহন শেষ

দেশবিদেশ প্রতিবেদক / ৯৮
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
untitled 1 1757413612 1757417374

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো বড় সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষে গণনা শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাত ১২টার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী এবার ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে।

হলভিত্তিক তথ্য:

  • জহুরুল হক হল : ভোটার ১,৯৬৩ জন, ভোট কাস্ট ১,৬৫৮টি (৮৩.৪৩%)

  • এস এম হল : ভোটার ৬৬৫ জন, ভোট কাস্ট ৫৫২টি (৮২.৯৩%)

  • জগন্নাথ হল : ভোটার ২,২২২ জন, ভোট কাস্ট ১,৮৩১টি (৮২.৪৫%)

  • রোকেয়া হল : ভোটার ৫,৬৭৬ জন, ভোট কাস্ট ৩,৭০৯টি (৬৯%)


এই বিভাগের অন্যান্য সংবাদ