• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন

প্যানেলের বাইরের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক / ৪৭
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
chatradal 1 1024x576 1

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনীত প্যানেলের বাইরে থেকে প্রার্থী হওয়া নেতাকর্মীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্রদল মনোনীত প্রার্থীদের বাইরে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করে থাকলে, তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের মনোনীত প্রার্থীদের বাইরে অন্য কেউ নির্বাচনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ