• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক / ১৪৬
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
image 297016 1761809531bdjournal

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার পর মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহমুদউল্লাহর একটি ছবি পোস্টের মাধ্যমে স্বামীর অসুস্থতার খবরটি জানান।

সেই পোস্টের ক্যাপশনে জান্নাতুল কাওসার লেখেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

জানা গেছে, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জ্বর নিয়ে ৩-৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।’

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদ গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ