• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৭৩
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 2 copy 2509281229 1

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ফাঙ্গাসযুক্ত কেক, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সহকারী পরিচালক মো: আনিছুর রহমান জানান, অভিযানে নাহার ফুডস লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ওরস বিরিয়ানি ও মেজ্জানকে ৪০ হাজার টাকা, কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ