• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বাঁচালো আশা, টিকে থাকলো এশিয়ার মন্ঞ্চে

দেশবিদেশ প্রতিবেদক / ১১৩
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
crickt1 20250917005047

এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টাইগাররা সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখল।

আবুধাবিতে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসানের দারুণ সূচনায় দলকে এগিয়ে নেন টাইগাররা। ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিদ, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। সাইফ করেন ৩০ রান। এছাড়া তাওহিদ হৃদয় ২০ বলে ২৬, জাকের আলি ১২ ও নুরুল হাসান ১২ রান যোগ করলে ২০ ওভারে বাংলাদেশ থামে ৫ উইকেটে ১৫৪ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমদ নেন দুটি করে উইকেট।

জবাবে রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও গুরবাজ (৩৫), ওমরজাই (৩০), রশিদ (২০) ও নূর (১৪) কিছুটা লড়াই করেন। তবে ২০ ওভারে অলআউট হয়ে যায় আফগানিস্তান ১৪৬ রানে।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট। নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

এ জয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আফগানিস্তান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলংকা। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকা জয়ী হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে হিসাব হবে রান রেটে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, রশিদ ২/২৬, নূর ২/২৩)
আফগানিস্তান: ১৪৬/১০, ২০ ওভার (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০, মুস্তাফিজ ৩/২৮)
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী।


এই বিভাগের অন্যান্য সংবাদ