• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

গ্রাহকদের বিলের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

দেশবিদেশ প্রতিবেদক / ৫৭
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
COURT 2509171055

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) হালিশহর শাখার বরখাস্তকৃত জুনিয়র ক্যাশ অফিসার তাজকেরাতুন নেছাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তাজকেরাতুন নেছা (৪০) ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা এলাকার আবদুল মজিদ খানের মেয়ে।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও ওয়াসার বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা সংগ্রহ করেন তিনি। তবে ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে জরিমানাসহ মোট ৬ লাখ ৭০ হাজার ৪২৩ টাকার মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা ফেরত দিলেও বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০২২ সালের ২৭ নভেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারায় অভিযোগ আনা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি মুহম্মদ কবির হোসাইন জানান, আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন বছর ও ৪২০ ধারায় দুই বছর কারাদণ্ড এবং আত্মসাৎকৃত ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ