• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

এশিয়া কাপে বাংলাদেশে ‘যদি-কিন্তু’ সমীকরণে

দেশবিদেশ প্রতিবেদক / ১০১
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
1758005357

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় অঘটন ঘটিয়েই ফেলেছিল হংকং। যদি তা হতো, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণ হতো সহজতর। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। তবুও এখনো আশা বেঁচে আছে টাইগারদের সামনে, যদিও সেই পথ অনেকটাই কঠিন হিসাব-নিকাশের।

আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে ফল বাংলাদেশের পক্ষে নেই। তার ওপর ম্যাচের ভেন্যুটিও অনেকটা আফগানিস্তানের ঘরের মাঠের মতো পরিবেশ তৈরি করবে।

বাংলাদেশ জিতলে সম্ভাবনা:

যদি বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জেতে এবং শ্রীলঙ্কা শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায়, তবে সরাসরি পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ। কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তখন তিন দলেরই সমান ৪ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে রান রেট হবে নির্ধারক। এই জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে থাকায় বাংলাদেশকে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে।

 বাংলাদেশ হারলে সমীকরণ শেষ:
যদি আফগানিস্তানের কাছে হারে, তবে সব সম্ভাবনা শেষ। তখন ২ পয়েন্টেই থেমে যাবে টাইগারদের যাত্রা, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান আগেই নিশ্চিত হয়ে যাবে সুপার ফোরে।

এআর


এই বিভাগের অন্যান্য সংবাদ