• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

আতহার আলী খান সহ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এশিয়া কাপ ধারাভাষ্যকার প্যানেল

ক্রীড়া প্রতিবেদক / ১৪৩
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250909 WA0010

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ধারাভাষ্যকারদের একটি চিত্তাকর্ষক তালিকা প্রকাশ করেছে। এই প্যানেলে ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ এবং পরিচিত কণ্ঠস্বরের উজ্জ্বল সংমিশ্রণ রয়েছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশেষজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলী খান।

আজ, ৯ সেপ্টেম্বর, থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫। প্রথম ম্যাচে রাত ৮.৩০-এ মুখোমুখি হবে আফগানিস্তান এবং হংকং। গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে সুপার ফোরের দায্য লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এবারের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশি হিসেবে রয়েছেন জনপ্রিয় আতহার আলী খান। এছাড়াও, ভারতের খ্যাতনামা সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং সাবেক কোচ রবি শাস্ত্রীসহ প্রখ্যাত ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা এবং সাইমন ডুলের মতো খেলোয়াড়রা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়া, আন্তর্জাতিকভাবে পরিচিত ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, রাসেল আর্নল্ড, বাজিদ খান এবং মাইক হেসমান। সঞ্জনা গণেশন, উরুজ মুমতাজ এবং তনভি শাহের মতো উপস্থাপকদের উপস্থিতি এ প্যানেলকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।

এক নজরে দেখে নিন ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা:

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা, সাইমন ডুল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সঞ্জনা গণেশন, রাসেল আর্নল্ড, বাজিদ খান, মাইক হেসমান, ম্যাট ফ্লয়েড, আতহার আলী।

এমএইচ/এমআর


এই বিভাগের অন্যান্য সংবাদ