• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ ,নিহত ১

দেশবিদেশ ডেস্ক / ১০৩
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
pakistan cricket field bomb 20250907 113548399

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণটি ঘটে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, এই হামলাটি পূর্বনির্ধারিত ছিল এবং এতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

নিহতের পরিচয় এখনও জানা যায়নি, তবে আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া, সন্দেহভাজন সন্ত্রাসীরা একই এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়। বর্তমানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ