• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে সিডিডিএলের রেকর্ড গড়া সাফল্য

নিজস্ব প্রতিবেদক / ৭৬
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509020815

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) উল্লেখযোগ্য অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই থেকে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ জনবল দিয়ে সিডিডিএল জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, আউটগ্রহণ এবং গেট অপারেশনের প্রতিটি পর্যায়ে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। ফলে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারে কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়েছে।

সিডিডিএল আগস্ট মাসে দুটি রেকর্ড স্থাপন করে বন্দরের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। ২৮ আগস্ট একদিনে ৫ হাজার ১৯ টিইইউস (বিশ একক কনটেইনার) হ্যান্ডলিং করে একটি রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। এরপর ৩১ আগস্ট ওই রেকর্ড ভেঙে একদিনে ৫ হাজার ৬১ টিইইউস হ্যান্ডলিংয়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জিত হয়।

বন্দর সূত্র জানায়, আগস্ট মাসে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৭৮টি কনটেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে, যা ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউস-এর সমতুল্য। এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।


এই বিভাগের অন্যান্য সংবাদ