• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক / ১৪৩
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
1765033203 fb94e5a9159b9696b60a5a88e310bcb1

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দুটি ট্রাকভর্তি পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে।

পণ্যগুলো আমদানি করে গৌড় ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল নামের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে জেলার শিবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস ধরে এই স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে আজ হঠাৎ দুই আমদানিকারক ৬০ টন পেঁয়াজ এনেছেন। পেঁয়াজগুলো লোড-আনলোডের কাজ চলছে এবং দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ