• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ফেব্রুয়ারির ১৫তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক / ৫৯
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
1757662032.Shafikul alam

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।”

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি বজায় ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। “কে জিতেছে, কে হেরেছে সেটা আমাদের বিষয় নয়, তবে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল হয়েছি। প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।”

এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, কবির স্মৃতিবিজড়িত বাড়ি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে। মধুখালীতে যে রেললাইন নির্মাণের কাজ চলছিল, সেটি কবির বাড়ির ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। তবে কবির পরিবারের দাবির পর রেলওয়ে ও সড়ক বিভাগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বাড়ির পাশ দিয়ে রেললাইন যাবে।

তিনি জানান, বাড়িটি অক্ষত রেখে রেললাইন নির্মাণে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এআরই/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ