• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে, বাঁধের ১৬ জলকপাট খোলা

দেশবিদেশ প্রতিবেদক / ১০১
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509100612

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে উঠেছে। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাঁধের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি নিঃসৃত হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল। বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিটে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

তিনি আরও জানান, এর আগে ২০ আগস্ট রাত ৮টা থেকে টানা চার দিন ১৬টি জলকপাট খোলা রাখা হয়েছিল। পরে ২৩ আগস্ট বিকেলে পানি নিঃসরণ বন্ধ করা হয়। তারও আগে, ৪ আগস্ট জলকপাট খোলা হয়েছিল এবং আট দিন পানি ছাড়ার পর ১২ আগস্ট আবার তা বন্ধ করা হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।

এদিকে, বাঁধের জলকপাট খোলার কারণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে। দুর্ঘটনা এড়াতে রাঙামাটি-রাজস্থলী সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ।


এই বিভাগের অন্যান্য সংবাদ