• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সন্দ্বীপে বকেয়া বেতনের দাবিতে গ্রাম পুলিশের কর্মবিরতি

সন্দ্বীপ প্রতিনিধি / ১৯১
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Untitled design 2

চট্টগ্রামের সন্দ্বীপে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ একযোগে এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পর্যায়ে নবজাতক ও জন্মনিবন্ধনবিহীন শিশুদের নিবন্ধন নিশ্চিত না করা পর্যন্ত গ্রাম পুলিশের বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছেন। এতে চলতি মাসসহ গত চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

আন্দোলনের নেতৃত্বদানকারী কামাল নামে এক গ্রাম পুলিশ বলেন, “আমাদের চার মাসের বেতন বকেয়া। জন্মনিবন্ধন করাতে না পারার কারণে ইউএনও আমাদের বেতন বন্ধ রেখেছেন। জনগণ জন্মনিবন্ধন করুক বা না করুক—এর সঙ্গে আমাদের বেতনের সম্পর্ক কী? সামান্য কিছু টাকা ভাতাই পাই, সেটাও বন্ধ করে দিলে পরিবার চালাবো কীভাবে?”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের অন্যান্য সংবাদ