• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নেপালে জেন-জি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ

দেশবিদেশ ডেস্ক / ৯৫
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলন ও সহিংসতায় প্রাণহানির পর পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার উপদেষ্টা প্রকাশ সিলওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর—রয়টার্স।

পদত্যাগপত্রে ওলি লেখেন, “সাংবিধানিক পথে সংকট সমাধানের পথ তৈরির জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনির্দিষ্টকালের কারফিউ জারি করে, তবে বিক্ষোভকারীরা তা ভেঙে রাস্তায় নামেন।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবুও রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে মঙ্গলবার সকাল থেকেও বিক্ষোভ অব্যাহত থাকে।

এ সময় বিক্ষুব্ধরা ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ শীর্ষ কয়েকজন নেতার বাড়িঘরে হামলা চালান।

রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত অনেক আগে থেকেই। হিমালয়ের কোলঘেঁষা দেশটিতে দারিদ্র্য বিদ্যমান থাকলেও ক্ষমতাসীনদের পরিবার-পরিজনের বিলাসী জীবন, বিদেশে ভোগবিলাস এবং দুর্নীতির অভিযোগ ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে সমালোচনা দমাতে সরকারের কড়াকড়ি আরোপ উল্টো পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

অবশেষে সেই ক্ষোভ ও আন্দোলনের ঢেউ প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করল।


এই বিভাগের অন্যান্য সংবাদ