• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

দেশবিদেশ প্রতিবেদক / ৯২
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
bvnews 24 Shibli 2509090834

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় কার্জন হল কেন্দ্রে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি লাইভ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা তরিকুল শিবলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছিলেন। বর্তমানে পরিবারসহ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে থাকতেন। তিনি দুই কন্যার জনক ছিলেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ