• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

কুমিল্লায় ভাড়া বাসায় কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০৬
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
kk 1757319094

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪০) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, নিহতদের ছেলে ফয়সাল আহমেদ রাত ২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, “দুইজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, স্বামী নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তাহমিনা বেগম ছেলে-মেয়েদের নিয়ে ওই বাসায় থাকতেন। বড় ছেলে আলামিন আহমেদ ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।

ফয়সাল জানান, তিনি শুক্রবার ঢাকায় যান স্ত্রীর কাছে। রোববার রাতে বাসায় ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে ঢুকে দুই কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ