• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: হাটহাজারী ওসি প্রত্যাহার

দেশবিদেশ প্রতিবেদক / ১৯৬
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509080409

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। তার স্থলে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।

এর আগে বিকেলে হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করে মাদরাসা কর্তৃপক্ষ। এসময় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই দাবিতে রাতে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হাটহাজারী মাদরাসার সামনে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন এক যুবক, আরিয়ান ইব্রাহিম। পরে ফটিকছড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক আরিয়ান ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

তবে বিকেল থেকে হাটহাজারী পৌর এলাকায় মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে অন্য একটি পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে শতাধিক লোক আহত হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন শনিবার রাতে ১৪৪ ধারা জারি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ভবনের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ