• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, চট্টগ্রামে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

দেশবিদেশ প্রতিবেদক / ১৩৭
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ctg fine 20250907214659

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজারে অভিযান চালিয়ে মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার এবং অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে এ শাস্তি দেওয়া হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়া একই অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা ও ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারের অপরাধে মোহাম্মদীয়া বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ