• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষক দলের দুই নেতা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তের মুখে

মিরসরাই প্রতিনিধি / ৮৩
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509070938

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কৃষক দলের দুই নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা কৃষক দল। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগের মুখে রয়েছেন করেরহাট ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাশেদ ও সদস্য মো. রবিউল হোসেন হৃদয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কমিটির সদস্য হওয়ার সময় সেই তথ্য গোপন করেন।

তদন্ত কমিটির দায়িত্ব পেয়েছেন— উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন শামীম, করেরহাট ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বশর এবং দপ্তর সম্পাদক আব্দুল গফুর।

আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদের কাছে জমা দেবে কমিটি।

এ বিষয়ে আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, “শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের মর্যাদা রক্ষায় তদন্ত কমিটি যথাযথভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করবে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ