• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রাম মাঝিরঘাটে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক / ৮০
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
cb4bfb61 36aa 4482 b30c df2110ae9793

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘরের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মরহুম নজু মিয়া বাড়ির সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ-এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজী সালাউদ্দিন, মসিউল আলম স্বপনসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পদধারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটির সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব হাজী নুরুল আমিন।

এসময় মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ